প্রকাশিত: Mon, Jan 8, 2024 6:03 AM আপডেট: Fri, Jun 5, 2026 9:30 AM
[১]ভোট দিয়েছেন সৈয়দ আনোয়ার হোসেন বলতে নারাজ বদিউল আলম মজুমদার
ভূঁইয়া আশিক রহমান: [২] ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আমি ভোট দিয়েছি। কারণ ভোট দেওয়া আমার দায়িত্ব। নির্বাচন আপাত দৃষ্টিতে শৃঙ্খলই ছিলো। কিন্তু ভোটার উপস্থিতি খুব একটা লক্ষ্য করিনি। নির্বাচন কমিশন বলছে, ৪০ শতাংশের মতো ভোটার ভোট দিয়েছে। কিন্তু বাংলাদেশে ভোটার উপস্থিতি আরও বেশি হয়। ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়। নির্বাচন কমিশন কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান, যিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, তার প্রার্থিতা বাতিল করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অসদাচারণ করার জন্য। এটা ইতিবাচক।
[৩] সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ভোট দেওয়া না দেওয়া ব্যক্তিগত গোপনীয় বিষয়। নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক জায়গায় নগন্য ছিলো। যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে, সেখানে উপস্থিতি সংখ্যা বেশি। কিন্তু নির্বাচন কমিশন ঘোষিত ভোটের হারের সঙ্গে তো তা সঙ্গতিপূর্ণ হয় না। পশ্চিমারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তারা কোনো পর্যবেক্ষণ পাঠায়নি। যারা পযবেক্ষক পাঠিয়েছে, যেমন চীন, রাশিয়া, আফ্রিকাÑএসব দেশে তো গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় না।
[৪] দেশে তো গণতান্ত্রিক নির্বাচন হয়নি। গণতান্ত্রিক মানে বিকল্প থেকে বেছে নেওয়া। কীরকম বিকল্প? বিকল্প মত, পথ বা বিকল্প দল বা আদর্শ। বিকল্প কর্মসূচি। যেমন ২০০৮ সালে ছিলো দিন বদলের সনদ বনাম দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। এখন তো সেরকম কিছু ছিলো না। নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। নিজেদের স্বতন্ত্র প্রার্থী, নিজেদের অনুগত, যাদের সঙ্গে আসন ভাগাভাগি হয়েছে, তাদের সঙ্গে প্রতিযোগিতা। এটা তো কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়।
[৫] আমাদের সংকট দূরীভূত হবে না। আস্থার সংকট, ভোটাধিকার হরণের সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট